তৃষ্ণার্তের সামনে রাখা
গ্লাস ভর্তি জলে,
যদি তার জীবন বাঁচে
সেই জল পেলে,
তোমার কি উচিত নয়
বাঁচানো তার প্রাণ?
নিঃশর্তে করে দাও
জলটুকু দান!
গ্লাস ভর্তি জলে,
যদি তার জীবন বাঁচে
সেই জল পেলে,
তোমার কি উচিত নয়
বাঁচানো তার প্রাণ?
নিঃশর্তে করে দাও
জলটুকু দান!
তুমি তো সমুদ্র এক,
তা থেকে দু’ফোঁটায়,
যদি কারো প্রাণ বাঁচে,
তাতে কী এসে যায়!
তুমি তো অনিন্দ্য ফুল,
তোমার একটুখানি ঘ্রাণে,
যদি একটি ভ্রমর বাঁচে,
আটকাবার কী মানে!
করতে পারো অভিমান,
জমতেই পারে রাগ,
ভালোবাসার সরলতায়
কিসের এত ভাগ?
তোমার কী সার্থকতা
একা বেঁচে থাকায়?
আমাকেও বাঁচতে দাও
তোমার ঠিকানায়।