মজার ব্যাপার কী জানেন?
যাদের প্রকাশ্যে ভালোবেসেছিলাম,
তারা আমার প্রেমকে কখনও প্রেম হিসেবেই নেয়নি !
বরং একটি অতিরিক্ত দায়িত্ব,
একটি বিরক্তিকর নোটিফিকেশন,
অথবা অকারণে বারবার ফিরে আসা কোনো ঋতুর মতো ভেবেছে।
আমার বিরুদ্ধে ছোটখাটো অভিযোগ উঠেছিল
“লোকটা বেশি ভাবে”,
“প্রয়োজনের চেয়ে বেশি খোঁজ নেয়”,
“কথায় কথায় কবিতা লিখে”,
“এতটা আপন হতে চাওয়া সন্দেহজনক!”
একজন তো প্রায় রায়ের সুরেই বলেছিল
“স্বাভাবিক মানুষ এতটা ভালোবাসে না।”
আমি চুপ করে ভেবেছিলাম,
তাহলে হয়তো আমি মানুষ নই,
প্রেম নামের অসুখে আক্রান্ত কোনো পুরোনো সময়।
এখন আমি নীরবে ভালোবাসি,
যেমন ভোর গোপনে শিশির রেখে যায় ঘাসের বুকে,
যেমন চাঁদ কাউকে না জানিয়ে জানালায় আলো ফেলে।
আপনাকেও নীরবে ভালোবেসেছি,
যেন কোনোদিন আমার বিরুদ্ধে কোনো অভিযোগপত্র জমা না পড়ে।