তোমার অভিমান, নীরবতা, ভালোবাসা,
সবকিছুরই এখন নতুন ঠিকানা।
তবুও গভীর রাতে,
একাকী অন্ধকারে চোখ বন্ধ করলে
তুমি ফিরে আসো ঠিক আগের মতোই,
মিশে যাও অস্থিত্বে, মেতে উঠো খুনসুটিতে।
অচেনা সংসারের শব্দ এখানে পৌঁছায় না,
কোনো সামাজিক পরিচয় তোমাকে স্পর্শ করে না,
তুমি শুধু থাকো স্মৃতির ভেতর,
একটি অসমাপ্ত গল্প হয়ে,
যেখানে “আমরা” শব্দটা এখনো ভাঙেনি।