অন্যের সাজানো বাগানে জানি আজ তুমি
সবচেয়ে দামি ফুল,
আমার বাগান হল তিলে তিলে মরুভূমি
পরিচর্যায় ছিল কী ভুল?
আমায় উপেক্ষা করতে আজ যত
নিয়মের অজুহাত,
রাত-বিরেতে অমন অনিয়ম কতো
করিনি কি কুপোকাত?
তোমার হাসিতে আজ নতুন রঙ্গের ছোঁয়া
অচেনা কারোর আলো,
আমার চোখে শুধু জমে আছে ধোঁয়া
নিভে যাওয়া স্বপ্নগুলো !
প্রতিশ্রুতির শক্ত বাঁধনে বাধা ছিলো
যেই দুটি হাত,
এ কোন ঝড় এসে সে বাঁধন খুলে দিল
দিনকে করল রাত ?
তোমায় নিয়ে লিখেছিলাম যত কবিতা গান
হৃদয় নিংড়ানো ছন্দে,
পুরনো কাগজে আজ সবই অবহেলায় ম্লান
সাজানো নিখুদ দ্বন্দ্বে !