কল্পনাতেই সুখী আমি, কল্পলোকের রাজা
স্বপ্ন রাজ্যে রাজকুমার মন, সবাই আমার প্রজা।
স্বপ্নলোকে তুমি আমার মন মহলের রাণী,
রং মহলের রৌশনি তুমি, জলসায় মধ্যমণি।
ভাবনার ভুবনে তুমি আমার লাজুক পল্লী বঁধু,
আধো ভেজা কাঁখে মাটির কলসি ভরা মধু।
স্বপ্ন রাজ্যে তুমি আমার স্কুল পালানো বন্ধুটি,
হারতে থাকা খেলায় তুমি জিতে যাবার শেষ জুটি।
মনের রাজ্যে তুমি আমার পার্ক, সিনেমার সাথী,
আইসক্রিম, ফুচকা, বাদাম খাওয়া আধাআধি।
কফিশপে তোলা ছবি ধার করে এক ভাইয়াকে
স্বপ্নরাজ্যে সাতার কাটা পাশে থাকা সেই লেকে।
পায়ে হেঁটে ফুটপাতের কমদামি সব মার্কেটে
ঈদের বাজার করার সাথী নিম্ন আয়ের বাজেটে।
কল্পনাতে তুমি আমার চাঁদনি রাতের জ্যোৎস্না সই
তোমার কোলে মাথা রেখে সাত জনমের গল্প কই।
খুব-লুকিয়ে খেলার সাথী তুমি আমার শৈশবের
কতো কি-যে দস্যিপনা নেই ইয়ত্তা সেই সবের।
আঁধার রাতে জোনাক জ্বলা, তারার মেলা আকাশময়
তোমার ছোঁয়ায় আমার মনের প্রতি স্তরে সুবাস বয়।
কল্পনাতেই থাকো তুমি আমার জীবন সাথী হয়ে
চাই না যাও হারিয়ে প্রিয় বাস্তবতায় কাছে চেয়ে !