জীবনের সবচেয়ে বড় ভুলগুলো
আমরা খুব ছোট ছোট অবহেলায় করে ফেলি !
আমরা খুব ছোট ছোট অবহেলায় করে ফেলি !
একবার ফোন করি না,
ভাবি, পরে করব।
একটু ক্ষমা চাই না,
ভাবি, অভিমান এমনিই ভেঙে যাবে।
ঠুনকো অজুহাতে আলিঙ্গন বাকি রাখি,
ভাবি, আবার তো দেখা হবে।
“ভালোবাসি” বুকের ভেতরেই চেপে রেখে দিই,
ভাবি, কথাটা বলার সময় তো ফুরিয়ে যায়নি।
অথচ আমরা একদম ভুলে যাই,
জীবন কখনোই দ্বিতীয়বারের নিশ্চয়তা দেয় না।
জীবনে “শেষবার” বলে
কোনো মুহূর্ত আমাদের সামনে লেখা থাকে না।
প্রতিটি মূহুর্তই হতে পারে শেষ মূহুর্ত !