- রাতের আকাশে তুমি রুপালী চাঁদ,
- তোমায় আলোকিত করতেই আমার আবির্ভাব।
- পাহাড়ের বুকচিরে বয়ে চলা তুমি ঝর্ণাধারা,
- তোমার ব্যর্থতা ভাসিয়ে দেবার আনন্দে আমি আত্মহারা।
- জীবন বাগিচায় ফোটা তুমি অনিন্দ্য গোলাপ,
- দিয়েছি ধরা এসো "পাগল" করি প্রেমালাপ।
- রং ধনু তুমি, সাত রং-এ সুশোভিত জীবন তোমার,
- তবুও তুমিহীনে রংহীন, সব রং আমার.......!
- প্রবাহমান তটিনী তুমি, আমি নিথর সরোবর,
- আহা ! তোমার বুকেই পদ্ম ফোটে, কি যে মনোহর !
- ইতিহাসের রাজকন্যা তুমি, আমি চাষার ছেলে,
- সব প্রেমেরই হয়েছিলো জয়, রাজা-প্রজা ভুলে।
- জীবনে আবেগ থাকে জানি, আবেগে জীবন চলে না,
- বাস্তবতা আবেগ নয় "পাগল"; জয় বাঁধা মানে না।
- তবুও তোমাকে কেবল কল্পনাতেই পাওয়া সাজে,
- বাস্তবে কি আমি সত্যিই অধরা ? কেনো বকছো বাজে...!
- ওগো চাঁদ, কল্পলোকেই থাকো তুমি, করি মিনতি,
- খুলো চোখ, ছুঁয়ে দেখো, আমিই তোমার প্রিয়তি।
- ওগো স্বপ্ন, সত্যিই কি আজ দিলে তুমি ধরা ?
- বাহিরেই আমার চাকচিক্য, ভিতরটা যে শুন্য আজো তুমি ছাড়া।