মোহ...!
কোমলমতি সৃষ্টিমনা মানসিকতার
তুমি হন্তারক !
ভালবাসা !
আমরা ভালবাসা বলে থাকি
পবিত্র মনের অপ-মৃত্যুকে
সুদক্ষ নির্বোধের মতো...
প্রেম...
তুমি আমার সৃষ্টি শক্তির
দুর্ভেদ্য প্রাচীর,
আমি সামলাতে পারি না
তোমার অ-মানবিক ধাক্কা !
মোহ...
তুমি আমায় আকাশের মতো
অসীম হতে দিলে না,
আমি পর্বত-দুহিতার মতোই
ছন্দে ছন্দে চলতে গিয়ে
থমকে দাঁড়িয়েছি তোমার প্রলোভনে।
ভালবাসা,
আমার বিদ্রোহী চিত্তে
মিথ্যে মায়ার ভ্রান্ত স্পর্শে
বহুমুখি করে তুলেছো
আমার তটিনীর মত বয়ে চলা।
প্রেম,
তুমি অনিচ্ছার সাথে
প্রাণ-পণে লড়ে
আমার স্বাধীন সত্তাকে করেছো পরাস্থ,
পুষ্প কোমল চিত্ত রাজ্যে তুমি বসিয়েছো
সুরা-নারীর অবৈধ আড্ডা।
মোহ...
মহান হতে দিলে না আমায়
তুমি খুনি আমার মানবিকতার।
ভালবাসা
অভ্রান্ত কৌশলে পরম যত্নে
তুমি তিলে তিলে আঘাত করেছো
আমার নিঃস্বার্থ সরলতায়।
প্রেম,
তুমি আমার সকল সাধনাকে
ব্রতী করেছো শুধু...
বিপরীত শরীরের ঘৃণীত কামনায়।