সুদূরে বাজছে অচেনা একটা যন্ত্র।
মুহূর্তগুলো সব শ্লথ, কেমন অসাড়।
ক্ষয়ে যাওয়া পাথরের ওপর আঁকা আছে কিছু মুখাবয়ব,
বোবা কাঁচের ওপারে কে জানত
সব জ্যান্ত স্মৃতিগুলো শুধু কাইয়ের মতো জমা হয়!
মাটি আর জলের একটা মিশ্র স্বাদ লেগে আছে জিভে।
নিঝুম ঘরটায় কোনো সুর আর কেউ শোনে না।
জানি তুমিও আসোনি এই পথে কখনো।
এখানে শুধু ধুলো আর স্তব্ধতার রাজত্ব।