লোডশেডিং ? তাতে কী ?
দুর্নীতির ট্রান্সফরমারে জাতির স্বপ্ন তো পুড়ে কয়লা হচ্ছেই !
লোডশেডিং তো মাত্র কয়েক ঘণ্টার অন্ধকার;
দুর্নীতি বরং প্রজন্মের পর প্রজন্ম অন্ধ করে রাখে।
একটা ফ্যান থেমে গেলে ঘাম ঝরে শরীর থেকে,
কিন্তু একটা রাষ্ট্র থেমে গেলে ঘাম ঝরে একটি জাতির কপাল থেকে।
লোডশেডিংকে আর ভয় কীসের ?
ভয় তো তাদের,যারা আলো নিভিয়ে হিসাবের খাতা খুলে বসে,
জনগণের টাকায় নিজেদের ভবিষ্যৎ আলোকিত করে !
অন্ধকারকে নয়,
প্রশ্ন করুন সেই হাতকে, যে হাত সুইচ টিপে আলো নেভায়,
আর অন্য হাতে জাতির ভবিষ্যৎ বিক্রি করে !