ভালোবাসা কখনোই সবার জন্য নয়;
এটা সেইসব মানুষের জন্য
যারা নিজের প্রাপ্তির চেয়েও
তোমার প্রশান্তিকে বড় করে দেখে।
যারা ক্ষমা শিখে আসে,
অপেক্ষা শিখে আসে,
এবং শিখে আসে—
মনের অসংখ্য ছিদ্র দিয়ে
যখন জীবন চুইয়ে পড়ে,
তখন অন্যের শান্তি বাঁচিয়ে রাখা
কতটা প্রয়োজন।