অতঃপর...........
আমার ইচ্ছে শক্তির বিরুদ্ধে-
"বিবেক" নামক বিচারকের কাঠগড়ায়
আমার হাত অবস্থান নিলো আমার বিপক্ষে।
আমার পদদ্বয় নিজেদের নির্দোষ প্রমাণ করতে
সর্বোপরি আমাকেই দোষী করলো।
আমার চোখ দৃষ্টি ফিরিয়ে নিলো আমার থেকে।
আমার ঠোঁট অকপটে বর্ণনা করলো
আমার সমূহ অপরাধের আদ্যোপান্ত।
আমার শ্রবণেন্দ্রিয় ও নাসিকা
ওদের জোরপূর্বক অপব্যবহারের দায়
সবিস্তারে প্রমাণ করে, দায়মুক্ত করে নিলো নিজেদের।
একে একে সকলের অকপট সত্য জবানবন্দিতে
প্রমাণিত হলো আমার সকল অপরাধ।
"বিবেক" না মঞ্জুর করলেন আমার জামিনের আবেদন।
অতঃপর.............
এই মুক্ত পৃথিবীই হলো-
আমার সশ্রম কারাকক্ষ।