মানুষগুলো কেমন জানি অন্য রকম.....
নিজেকে সূখী করতে-
অতীত ভুলে যাবার ভ্রান্ত চেষ্টায়
মানুষগুলো কেমন জানি অন্যরকম হয়ে যাচ্ছে !
এদের হাসিগুলো কৃত্রিমতাপূর্ণ,
এদের কান্নাও বোধ হয় প্রকৃত নয়;
এদের বলনে কৃত্রিমতা,
চলনে কৃত্রিমতা,
চাহনিতে কৃত্রিমতা,
এমনকি- এমনকি ভালোবাসাও অপ্রকৃত !
মানুষগুলো কেমন যেন অন্যরকম.....
এরা স্বার্থ উদ্ধারে উন্মাদ !
এরা স্বার্থের শীর্ষে পৌঁছতে-
পদদলিত করে যাচ্ছে জীবন্ত প্রাণ-
মৃত তৃণ সম..... অবলীলায়।
এরা স্বার্থের জন্য আজ রক্তখেকো,
মায়া-মমতার হন্তারক,
মনুষ্যত্বের চরম শত্রু,
সভ্যতার গতিরোধক,
এমনকি, সম্পর্কের বন্ধনও এদের কাছে প্রকৃত নয়।
তাই, আজকাল বড্ড ইচ্ছে হয়-
প্রকৃত কোন "স্বার্থে"
রূপান্তরিত করে তুলি নিজেকে।