প্রিয়তি...
তুমি আসবে বলে
অন্তস্থিত কষ্টগুলো আঁড়াল করে
অপেক্ষার প্রহর গুণছি-
চাতক পাখির মতো।
ঝিনুকে-ঝিনুকে গেঁথেছি মালা
অন্তরের সবটুকো প্রণয়-স্পর্ষে।
বহু কানন ঘুরে ঘুরে
পুষ্পে-পুষ্পে গড়েছি
অবিকল তোমার অবয়ব।
ঢেওয়ের পর ঢেও সাজিয়ে
এঁকেছি তোমার হাস্যোজ্জল ওষ্ঠদ্বয়,
মেঘে-মেঘে এঁকেছি তোমার এলোকেশ।
বহু যত্নে এঁকেছি তোমার ডাগর নয়ন
এঁকেছি তোমার বাঁকা চোখের তিক্ষ্ণ চাহনি,
বাঁশিরুপ এঁকেছি তোমার নাসিকা।
এঁকেছি চিবুক তোমার অশ্রুভেজা পুষ্পে
চন্দ্রশোভায় গড়েছি তোমার অধর...
কাঞ্চনহার পড়িয়েছি তোমার কল্পিত গলে।
প্রিয়তি...
তুমি আসবে বলে
প্রকৃতিস্থ সমূহ সুন্দর করেছি সঞ্চয়
অতি সংগোপনে...
তোমায় 'স্বাগতম' জানাবার মানসে।