প্রিয়তি,
তোমাকে শুনতেই হবে হৃদয়ের ডাক,
মিলন-মোড়ক উন্মোচন করতেই হবে
বলতেই হবে "ভালোবাসি" আর সব পরে থাক্!
স্বপ্নের হৃদপিণ্ড বড়ই ভারাক্রান্ত.......
বাস্তবে পা' রেখে ভুলতেই হবে কল্পনা
অপেক্ষার পথ পাড়ি দিতে দিতে আমি বড় ক্লান্ত।
প্রিয়তি,
হলুদ খামে রঙ্গিন পত্রের অপেক্ষা আর নয়,
আমাকে তোমার ভালোবাসতেই হবে প্রিয়-
মিছে বল কেন এই সুমধুর সময়ের অপচয় !
বিরহের পাঁজর ভেঙ্গে হে প্রিয় এ' শুভক্ষণে,
মিলাতেই হবে দু'টি জীবনের হিসাব.......
প্রাপ্তির পাতা জুড়ে আঁকি সফলতা, এসো দু'জনে...!!