ভালোই যদি বাসো.......
আমার আগ্রহী মুহূর্তে কেন লাইন কেটে দাও
"ভাইয়া" আসার অজুহাতে ?
ভালোই যদি বাসো.......
"মা" ডাকলে কেন বলতে পারো না
আমি "ওর" সাথে কথা বলছি মা ?
ভালোই যদি বাসো.......
বাবার শাসনে তবে উপেক্ষিত কেন
কামনার গাঢ় আলিঙ্গনের স্বপ্নিল ইচ্ছেরা ?
ভালোই যদি বাসো.......
রোজকার অহেতুক সমস্যাদের বলে দাও,
প্রেমে পড়লে, একটু তো পরিবর্তন হওয়াই চাই !
ভালোই যদি বাসো.......
ভীরু মনকে সাহসের সাচে ঢেলে-
নিজেকে পরিপূর্ণ প্রস্তুত করে নাও মেয়ে !
তোমাকে ভালোবাসি বলেই.....
কবিতার পাতায় কবিতার পরিবর্তে,
একের পর এক লিখে রাখি পাগল প্রলাপ !!