আমাকে খুঁজতে এসে, ফিরে যেও না কবি,
আমি ছিলাম, আছি, হয়তো থাকবোও.....
অনুভবের দ্বার খোল যদি,
তোমার অস্তিত্বের সবটুকু জুড়ে খুঁজে পাবে আমাকে।
ডায়রির পাতায়; কলমের আঁচড়ে;
হিজল-তমাল-বকুল তলায়;
মেঠো পথে; ছোট নদীর বাঁকে,
অযথা আমায় খুঁজে খুঁজে হয়রান হয়ো না.....!
নদীর জলে; রুপালি চাঁদের মায়াবী ছলে;
পর্বত চূড়ায়; ঝর্ণাধারায়;
আকাশের নীলে; পূবালী অনিলে-
এখন আমি কিংবা আমার কবিতাদের পাবে না।
আমাকে খুঁজতে এসে, ফিরে যেও না কবি,
আমাকে খুঁজে পাবেই কোন জীবন্ত কবরস্থানে.....
আনফ্রেন্ড; ব্লকলিস্ট কিংবা-
নষ্ট করে দে'য়া কোন আই.ডি. তে আমাকে পাবেই.....!!